শনিবার, ১৩ জুন ২০২৬

হালিশহরে দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দুইশত অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল আলু চোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ (২৩ মার্চ) বিকাল ৩টায় নগরীর ৩৮নং মধ্যম হালিশহর ওয়ার্ডস্থ শামীমা কনভেনশনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহানগর যুবলীগ নেতা ইমতিয়াজ সুমনের সভাপতিত্বে ও জাবেদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ৩৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, মিজান, আবু নাসের জুয়েল, মোঃ আরমান, সাজ্জাদ, রাশেদ, তৌকির, আরাফাত, রাকেশ, তোহাব, আনিস, সাদ্দাম প্রমুখ।

হালিশহরে দেবুর খাদ্য সামগ্রী বিতরণ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের মতো বর্তমানেও যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের নেতাকর্মীরা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে।

খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...