শুক্রবার, ৩ জুলাই ২০২৬

আগামীকাল এক দিনের সফরে কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আগামীকাল ১৩ জুন এক দিনের সফরে প্রধানমন্ত্রী কক্সবাজারে আসছেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর গাড়ির বহরও কক্সবাজারে রয়েছে।

পেকুয়ায় নতুন পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান স্থলের কাজ, শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত ও তার বাড়ির সদস্যদের সাথে সাক্ষাতের বিষয় এবং প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজসহ সকল কিছুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আগামীকাল যেসব কাজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে সে সকল কাজ পরিদর্শন করতে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ ছয়জন মন্ত্রী প্রতিমন্ত্রী কক্সবাজার এসেছেন ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৩ জুন সকালে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শুরুতে পিএমখালী ইউনিয়নের পাতলী-মাঝারখালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন।

স্থানীয়দের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরের একটি আবেগঘন অংশ হিসেবে জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার সন্তান মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে।

এরপর তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত এলাকাবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়দের বিশ্বাস, মাতামুহুরী উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পরে পেকুয়ায় এসে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। পেকুয়া পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সফরের শেষভাগে বিকালে চকরিয়ায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে পেকুয়া ও চকরিয়ার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ এবং প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়দের মতে, তারেক রহমানের এই সম্ভাব্য সফর শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, বরং পেকুয়া, চকরিয়া ও কক্সবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে এ অঞ্চলের প্রশাসনিক কাঠামো, নাগরিক সুবিধা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার এসে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা কক্সবাজার বিমানবন্দর পৌছানোর পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
কক্সবাজারে আসা ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...