বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়, গড়েছে নতুন এক রেকর্ডও। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর ম্যাচে দেখা গেছে তিনটি লাল কার্ড, যা বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। তবে ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল রেফারির লাল কার্ড প্রদর্শন।

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগে কখনও এত লাল কার্ড দেখা যায়নি। ফলে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচই নতুন রেকর্ডের সাক্ষী হয়ে থাকল।

এদিকে দক্ষিণ আফ্রিকার দুটি লাল কার্ডও ইতিহাসে জায়গা করে নিয়েছে। ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও পর্তুগালের ম্যাচের পর এই প্রথম কোনও দল বিশ্বকাপের এক ম্যাচে দুটি লাল কার্ড দেখল।

ম্যাচে মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন জুলিয়ান কিনিওনেস। ম্যাচের নবম মিনিটে করা এই গোলটি ২০০৬ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে দ্রুততম গোল হিসেবেও নথিভুক্ত হয়েছে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও মেক্সিকোর জন্য এটি ছিল আরেকটি বিশেষ অর্জন। এর আগে সাতবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি তারা। অবশেষে অষ্টম চেষ্টায় সেই আক্ষেপ ঘুচিয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...