শনিবার, ২২ আগস্ট ২০২৬

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের হেলপারের কাজে। প্রথম দিনের মজুরি ধরা হয়েছে ১০০ টাকা। বয়সে ছোট হলেও পরিবারের দায়িত্ব যেন তার কাঁধে অনেক বড়।

কক্সবাজারের মহেশখালী তার গ্রামের বাড়ি। তবে বর্তমানে মা ও দুই ভাইবোনকে নিয়ে চট্টগ্রাম নগরের চামড়া গুদাম এলাকায় বসবাস করে। বুদ্ধি হওয়ার পর থেকে বাবার সঙ্গে কখনো দেখা হয়নি তার। মা চামড়ার গুদামে চাকরি করে তিন সন্তানকে মানুষ করার চেষ্টা করছেন। সংসারের অভাব-অনটন কিছুটা লাঘব করতে তাই স্কুলের বেঞ্চ ছেড়ে কর্মজীবনে নামতে হয়েছে আসিফকে।

আসিফ বলে, “মা অনেক কষ্ট করে। তাই আমিও কাজ করছি। আজ প্রথম দিন কাজে এসেছি। ১০০ টাকা দিবে।”

একই চিত্র আরেক শিশু মাহিদের জীবনেও। মাত্র তিন দিন আগে সে মামার গাড়িতে হেলপার হিসেবে কাজ শুরু করেছে। প্রতিদিন ২০০ টাকা মজুরি পায়। মাহিদের মামা সোলেমান জানান, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করেছিল। কিন্তু পড়াশোনায় মনোযোগ না থাকায় এখন সে কর্মজীবনে জড়িয়ে পড়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (১২ জুন) উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরিবহন খাত, গ্যারেজ, ওয়ার্কশপ, কারখানা ও বিভিন্ন অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে শত শত শিশু কাজ করছে। যেসব বয়সে তাদের স্কুলে থাকার কথা, সেই বয়সেই তারা জীবিকার সন্ধানে নেমেছে শ্রমবাজারে।

অন্যদিকে চাক্তাই এলাকার একটি ওয়ার্কশপে কাজ করে ১৩ বছরের রবিউল। অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে দুই বছর আগে তাকে স্কুল ছাড়তে হয়েছে।

রবিউল জানায়, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। মাস শেষে যা পাই, সব মায়ের হাতে তুলে দিই। বন্ধুদের স্কুলে যেতে দেখলে এখনও খারাপ লাগে। কিন্তু পরিবারের জন্য কাজ করতেই হচ্ছে।”

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২-এর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, যা দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের তথ্য বলছে, বাংলাদেশে বর্তমানে ১০ লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে এবং তাদের অধিকাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছে।

অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)-এর এরিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, দারিদ্র্য, শিক্ষাব্যয়ের চাপ, সামাজিক নিরাপত্তার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাব শিশুশ্রম বৃদ্ধির প্রধান কারণ। তারা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার উদ্যোগ বাড়ানো না গেলে শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে না।

সমাজবিজ্ঞানী ও সিনেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান ঘাসফুল ড. মনজুর-উল-আমিন চৌধুরী বলেন , চট্টগ্রাম শহরে পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। হেলপার কাম অস্থায়ী ড্রাইভার হিসেবে কাজ করছে ৭১.৯০% শিশু। পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে ঝূঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত হয়েছে ৩৬.৬৯% শিশু। শারীরিক নির্যাতনের শিকার ৯১.৪২% শিশু। যৌন নির্যাতনের শিকার ১২.৭২% শিশু। সংশ্লিষ্ট পক্ষ এগিয়ে এলে চট্টগ্রামে শিশুশ্রমে কমে আসবে। পাশাপাশি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা, শিশুদের জন্য মানসম্মত ও বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি।”

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর কার্যকর ব্যবহার এবং সরকারি তদারকি জোরদার করতে হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...