বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।
আজ বিকাল ৩টায় আকোকিত গামেন্টস শ্রমিক কার্যালয়ে গার্মেন্টস শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাপ্পি দেব বর্মনের সভাপতিত্বে ও জেসমিন আক্তার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্যাম দুলাল দেব বর্মন, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দপ্তর সম্পাদক পুজা মিত্র, মহানগর যুবলীগ নেতা মোঃ সুফিউর রহমান টিপু, মোঃ ইমতিয়াজ বাবলা, মোঃ ফরহাদ আবদুল্লা, মোঃ ইসমাইল, মোঃ সাজ্জাদ আলী জুয়েল, মোঃ সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজিব, তানভির বিন হাছান, ওয়াহিদুল ইসলাম রুবেল, মোঃ মুছা, মোঃ সোহেব, মোঃ আরাফাত, বিভু দেব নাথ, নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাছান, ইফতেখার উদ্দিন ইফতি, মামুন হোসেন আবির প্রমুখ।
