বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সবই ভুয়া: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি পথ হারা হয়ে এখন পদযাত্রা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে লাল কার্ড। বিএনপির সবই ভুয়া। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন।

তিনি আরো বলেন, ৫৪ দল ভুয়া, ২৭ দফা ভুয়া, ১৪ দল ভুয়া। সব ভুয়া। ডান-বাম এক কাতারে একাকার। শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন হচ্ছে নীরব পদযাত্রা।

সারাদেশ মেট্রোরেলে মেতেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লুঙ্গি পরে গ্রামের মানুষ সারাদিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য।

তিনি বলেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা।

ওবায়দুল কাদের বলেন, যত দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে, তত দিন পথ হারাবে না বাংলাদেশ। এটাই আজ প্রমাণিত হচ্ছে।

তিনি আরো বলেন, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। এ খেলা হবে ষড়যন্ত্র ও জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে। সবাই তৈরি হয়ে যান।

সরকারবিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন বঙ্গোপসাগরে ডুবে গেছে, এটা আর হবে না। আন্দোলনের মরণযাত্রায় না গিয়ে নির্বাচনের যাত্রায় আসুন। নির্বাচনে যদি হারাতে পারেন আমরা বিদায় নেবো।

সমাবেশে দেয়া ভাষণে সেতুমন্ত্রী জানান, পূর্বাচলে এমআরটি লাইন-১ যেটা ২১ কিলোমিটার পাতাল রেল, ১০ কিলোমিটার এলিভেটেড। দুটি রুট আজ উদ্বোধন করা হলো।

তিনি বলেন, মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। সারা বাংলাদেশ থেকে মানুষ এটায় একবার উঠতে এসেছে।

মোট ছয়টা মেট্রোলাইন ২০৩০ সালের মধ্যে শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা আধুনিক গণপরিবহনে সাজবে। এ বছরই আমরা মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইন নিয়ে আসবো।

জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ৫২ হাজার কোটি টাকার ৪০ হাজার কোটিই জাপানের টাকা। জাপান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পরবর্তী প্রজন্মের জন্য শেখ হাসিনা ভাবেন। তার পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। এর জন্য দরকার সুশৃঙ্খল স্মার্ট কর্মী বাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

আরও পড়ুন

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...