বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

‘মায়ার জঞ্জাল’ দিয়ে পর্দায় ফিরছেন অপি করিম

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। এর মধ্যে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। দীর্ঘদিন পর ‘মায়ার জঞ্জাল’ দিয়ে বড় পর্দায় ফিরছেন অপি।

প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী।

ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার ও প্রশংসা কুঁড়িয়েছে ছবিটি। এ ছাড়া ভারত ও বাংলাদেশে একসঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ।

নির্মাতা বলেন, ভারত ও বাংলাদেশে একই দিনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটি মুক্তির চেষ্টা চলছে। দুই দেশের দর্শক একসঙ্গেই দেখতে পাবেন বলে আশা করছি।

জানা গেছে, ছবিতে কলকাতার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অপি। তার চরিত্রের নাম সোমা। সে বিবাহিত এবং অভিনেত্রীর স্বামী চাঁদু চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তবে স্বামী বেকার। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সোমার সংসার। আর সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতেই বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। এটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, সোহেল মন্ডল, ব্র্যাত্য বসু, শাওলি চট্টোপায়ের মত দুই দেশের তারকা অভিনীত শিল্পীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...