মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নাচতে নেমেছি, তাই ঘোমটা দিয়ে লাভ নেই: শিপ্রা দাস

জয়নাল, বোয়ালখালী

নারীরাও যে পারে তার অনন্য উদাহরণ শিপ্রা দাস। তার বয়স ৩৫। বিভিন্ন প্রতিকূলতার পেরিয়ে দীর্ঘ ৮ বছর ধরে করছেন মুচির কাজ।

বোয়ালখালী উপজেলার গোমদন্ডী রেল ষ্টেশন সংলগ্ন রোহাই পাড়া এলাকায় দেড় বছর ধরে এক ভাড়া বাসায় তার মতো এক বান্ধবীর সাথে থাকেন। সাথে থাকে সদ্য তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা দেওয়া এক ভাতিজা। তার বান্ধবীরও এক মেয়ে রয়েছে।

২০০৭ সালে বিয়ের ফুল ফুটলেও ফুলটি বেশিদিন তাজা থাকেনি। চলে আসেন বাপের বাড়ি। তার কোনো সন্তান নেই ।

দীর্ঘ ১২ বছর করেছিলেন গার্মেন্টসের চাকরি, ছিলেন সুপারভাইজার। ভাগ্যের পরিহাস এক সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। আহত হয়ে ঘরে বসে ছিলেন দেড় বছর। শেষ পর্যন্ত লেগে পড়লেন মুচির কাজে।

কোনো কাজই ছোট না, তাই বাবার থেকে দেখতে দেখতে শেখা কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েন জীবনযুদ্ধে।

তিনি জানান, আমার পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কাজের তাগিদে পরিবারের বোয়ালখালীতে আসা। পৌরসভাস্থ ফুলতল এলাকায় আমরা থাকতাম। ছোটবেলা থেকে মায়ের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তাই লেখাপড়ার সুযোগ পায়নি। আমার বাবাও মুচির কাজ করে সংসার চালান। পরিবারের সাথে আমার থাকা হয় না।

দৈনিক ৩০০ টাকা উপার্জন করি জুতা সেলাই করে। দ্রব্য মূল্যের দাম চড়া। এতে কি আর সংসার চলে। পেটকে তো আর দমিয়ে রাখতে পারিনা। কর্ম করে খেতে চায় তাও পারছিনা। আমার কোনো নির্দিষ্ট বসার স্থান পাচ্ছি না। মেয়র সাহেবকে বলে পৌরসভার অফিসের অপর পাশে ভাসমান অবস্থায় ফুটপাতে বসে পেটের দায়ে কাজ করে যাচ্ছি। কিন্তু উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বারবার উঠে যেতে হয়। আমি বসার জন্য নির্দিষ্ট স্থান চাই। যেখানে আমার উচ্ছেদ হওয়ার ভয় থাকবে না। ‘নাচতে যখন নেমেছি ঘোমটা দিয়ে লাভ নেই’। আমি এখন পর্যন্ত দু’বার স্ট্রোক করেছি। গায়ে যতদিন শক্তি রয়েছে, কর্ম করে খেতে চাই। বুড়ো হয়ে গেলে যদি শক্তি না থাকে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি তিনি ছাড়া যাতে কারও মুখাপেক্ষী না করান। তা না হলে বিষ খেয়ে আত্মহত্যা করবো।

তিনি আরো বলেন, সরকার কি আমাকে চোখে দেখেন না। কতো সুযোগ সুবিধা আসে, কই আমি তো কিছু পেলাম না। আমার কি বেঁচে থাকার অধিকার নেই। আমিও দু’বেলা দু’মুঠো খেয়ে শান্তিতে বেঁচে থাকতে চায়।

আমার ভাইয়ের ছেলেকে আমার সাথে নিয়ে এসেছি। এলাকার এক সরকারী স্কুল থেকে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে। তার টিউশন ফি বাবদ মাসে দিতে হয় ৬০০ টাকা ।

ভাইটা মাতাল। নিজের কোনো ঠিক-ঠিকানা নেই। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করিয়ে সেলুনে কাজ শিখতে দিয়ে দিবো। আমার খেয়াল রাখুক আর না রাখুক সে অন্তত নিজের মায়ের খেয়াল রাখতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...