মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড ডিগ্রি কলেজের রোভার স্কাউটের উদ্যোগে তাঁবুজলসা ও দীক্ষা অনুষ্ঠান গত ৫ জানুয়ারি সন্ধ্যায় সীতাকুণ্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এসময় রোভার সহচর ও সদস্যরা তাঁবুজলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্জ্বলন,নাচ-গান ও কৌতুকের আয়োজন করে।

কলেজের আরএসএল মো.আবুল হাশেম এর সঞ্চালনায়, রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসা’র সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আফাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আব্দুর রহিম সরকার, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কিশোয়ার মো. বেদারুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অজিত কুমার দে, রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মুনায়েম, প্রভাষক সাহেদা আক্তার, স্কাউটের সদস্যবৃন্দ ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও বলেন,আমি সব সময় এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি এতে আমার ভীষণ ভালোলাগা কাজ করে। বিএনসিসি ও রোবার স্কাউট আগামী নেতৃত্ব বা নেতা তৈরির প্লাটফর্ম।

এর চেয়ে ভালো কিছু হতেই পারেনা। তিনি আরও বলেন, জন্মগতভাবে কাউকে নেতৃত্ব তৈরি করেনা, এটি অনুশীলনের মাধ্যমে আসে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিডারশীপ এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার স্হপতি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল জীবনে আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবী আদায় করে এবং এভাবে একদিন বাংলাদেশকে এজাতিকে স্বাধীনতা এনে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...