বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিষাণ চৌধুরী পলাশ এর সভাপতিত্বে বোয়ালখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী সঞ্চালনায় বোয়ালখালী উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ বোয়ালখালী উপজেলায় আনন্দ মিছিল ও কেক কেটে উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, সাংগঠনিক সম্পাদক নয়ন শর্মা, মোঃ সাজ্জাদ হোসেন, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয় দে, সাধারণ সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ, কানুগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহবায় প্রীতম দাশগুপ্ত, ছাত্রলীগের সম্পাদক মোঃ কফিল উদ্দীন, হিমেল চৌধুরী জয়, কাকন সেন, রায়হান, শান্ত শীল, সাইদুল, আজগর আলী, রবিন, অমিত, প্রমুখ।
