বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চকরিয়ায় ঢেমুশিয়া প্রিমিয়ার লীগের উদ্বোধন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত ঢেমুশিয়া প্রিমিয়ার লীগ-২০২৩(ক্রিকেট) উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৩ টার সময় ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রিদুয়ান হাফিজের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের কার্যাক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এস.এম.মাঈনুদ্দিন আহমেদ চৌধুরী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব মোস্তাফা লিমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ যুব সংসদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইরাস চৌধুরী ও মোহাম্মদ নবাব মিয়া। উক্ত উদ্বোধনী খেলাটি এরফান ক্রিকেট একাদশ ও মহসিন ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

এরফান ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।এরফার ক্রিকেট একাদশ ১০ ওভারে ৮ উইকেটের ৮০ রান সংগ্রহ করে।মহসিন ক্রিকেট একাদশ ৮১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। ফলে এরফান ক্রিকেট একাদশ ১৪ রানে জয় লাভ করে।উক্ত উদ্বোধনী এরফান ক্রিকেট একাদশের আবদুল্লাহ ও মহসিন ক্রিকেট একাদশের আবু তাহের যৌথ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এছাড়া ঢেমুশিয়া ইউনিয়নের সকল ক্রিকেট খেলোয়াড়দেরকে নিয়ে ৫ টি দলে ভাগ করে ক্রিকেট একাদশগুলো গঠন করা হয়েছে।

উক্ত উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির রুবেল ও ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...