মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বন্দরে নোঙর করবে নাকি লঞ্চেই থাকবে বিপিএল ট্রফি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আবারো ফাইনাল খেলতে নামছে তারা। শিরোপা ধরে রাখা মিশনে নামছে ফরচুনরা। অন্যদিকে চিটাগাং কিংস এখনো বিপিএল শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। প্রথমবার ট্রফির স্বাদ নেওয়ার অপেক্ষায় আছে বন্দর নগরীর দলটি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।

বরিশালের জন্য ফাইনালের যাত্রাটা ছিল বেশ মসৃণ। ধারবাহিক পারফরম্যান্সে আসরের শুরু থেকেই হট ফেভারিট ছিল তামিম ইকবালের দল। গ্রুপ পর্বে প্রথম ১১ ম্যাচে শুরু রংপুরের বিপক্ষেই হেরেছিল বরিশাল। তবে এ পর্বের শেষ ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে হারে তারা। তারপরও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ালিফাই করে ফরচুনরা।

এদিকে গ্রুপ পর্বে রোলার-কোস্টার যাত্রা ছিল চিটাগাংয়ের। কম বাজেটের দল হওয়ায় খুব বেশি বড় নাম ছিল না তাদের। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও বড় তারকাদের দিকে ঝুঁকতে পারেনি তারা। তবে দেশি ক্রিকেটারদের ধারবাহিক পারফরম্যান্সই তাদের মূল শক্তি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা।

প্রথম কোয়ালিফায়ারে দেখা হয়েছিল দুই ফাইনালিস্টের। যেখানে একপেশে ম্যাচে কিংসদের হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় বরিশাল। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে শেষ বলের নাটকীয়তায় হারিয়ে ফাইনালে এসেছে কিংসরা।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘বিপিএল নিয়ে আমরা এমন স্বপ্নই দেখেছি। একেকটা ফ্র্যাঞ্চাইজির একেক ধরনের ফ্যানবেজ থাকবে। যেটা আমার কাছে মনে হয়, বরিশাল খুব সফলভাবে করতে পেরেছে, বিশেষত গত দুই বছরে। তাদের জন্য পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেন আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি।’

চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশালে যাবেন তামিমরা। তিনি বলেছেন, ‘যদি হতে পারি (চ্যাম্পিয়ন), তাহলে তো পরিকল্পনা আছেই। গত বছরও পরিকল্পনা ছিল। আমার মনে হয়, যেকোনো কারণেই যাওয়া হয়নি। এটা নয় যে আমাদের ইচ্ছা ছিল না, সব সময় ইচ্ছা ছিল। এবারও আমাদের ইচ্ছা আছে। আল্লাহ যদি রহমত করে, অবশ্যই।’

এদিকে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে চিটাগাং কোচ শন টেইট বলেছেন, ‘অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

‘আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।’-যোগ করেন তিনি।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...