বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চমেক হাসপাতালে নবজাতক হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়াকে বকশিশ না দেওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ করায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম -দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম এন্টি রেপ ইউনিটি  । 

শনিবার (১৫ই মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে আয়া কৃষ্ণা দাশ ‘বকশিশ না দিলে’ অক্সিজেনে পানি সরবরাহ করতে আপত্তি জানান। পরে অক্সিজেন স্বল্পতায় কারণে মারা যায় নবজাতকটি।

শনিবারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১৬ই‌ মার্চ) সন্ধ্যায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এন্টি রেপ ইউনিটি, চট্টগ্রাম এবং সাধারণ শিক্ষার্থীরা ।

এ-সময় বক্তারা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এ ধরনের বকশিসের নামে অতিরিক্ত অর্থ আদায় এর অভিযোগ আজকের নয়, এটি সেই শেখ হাসিনার আমল থেকে হয়ে আসছে। নবজাতকের মৃত্যুর জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এর জবাবদিহিতা দিতে হবে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের শরণাপন্ন হতে বাধ্য হব। বক্তারা অতি দ্রুত উক্ত হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর এর মুখপাত্র তানিয়া আক্তার, ইপিজেড থানা ছাত্র প্রতিনিধি শিহাব উদ্দিন, হালিশহর থানা ছাত্র প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, আরাফাতসহ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...

কালুরঘাট সেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করার প্রস্তাব

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান জাতীয় সংসদে কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।তিনি বলেন, এই সেতুটি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা...