বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ১৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।রোববার ১৬ মার্চ দুপুর আড়াইটায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত পৃথক দুটি মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাজ্জাদকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত শনিবার রাত ৮টায় বউকে নিয়ে রাজধানী ঢাকার অভিজাত বসুন্ধরা সিটিতে ঈদের বাজার করার সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হন আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। একাধিক গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরা সিটির ৬ষ্ঠ তলা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর পুলিশের কড়া নিরাপত্তায় সাজ্জাদকে আজ রোববার সকালে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

এরপর রোববার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এরপর সাজ্জাদকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে হাজির করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, নগরীর চান্দগাঁওয়ের আফতাব উদ্দিন তাহসিন ও বায়েজিদের মো. আনিছ হত্যা মামলায় সাজ্জাদের ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এরমধ্যে চান্দগাঁও থানার আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় ১৪ দিনের এবং বায়েজিদ থানার মো. আনিছ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী খুন, চাঁদাবাজি, ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পিটানোর হুমকিসহ নানাভাবে আলোচনায় থাকা ছোট সাজ্জাদের নাগাল পাচ্ছিল না পুলিশ। তাকে ধরার জন্য গত ৩০ জানুয়ারী সিএমপি থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুদিনের মাথায় তাকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন বাড়াবাড়ি করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে কালার করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান। ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে রাস্তায় ন্যাংটো করে পেটাতেন। লাইভে শীঘ্রই আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিচার না পেলে নিজেই প্রতিশোধ নিবেন। প্রয়োজনে নিজে মরে যাবেন।

জানা গেছে, গত বছরের ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিছ নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- বলে তথ্য পেয়েছে পুলিশ।

এরপর ২১ সেপ্টেম্বর বিকালে নগরের চান্দগাঁও থানার অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। চান্দগাঁওয়ের অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন চায়ের দোকানে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাজ্জাদকে। গত বছরের ৪ ডিসেম্বর অঙিজেন এলাকায় সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।

সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ সবমিলে ১৫ টির মতো মামলা রয়েছে। কথায় কথায় এ সাজ্জাদ অস্ত্র উচিয়ে ধরতেন এবং গুলি করতেন। তার ভয়ে মানুষ সার্বক্ষনিক আতংক অনুভব করতেন। বিশেষ করে চান্দগাঁও, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, রাঙ্গুনিয়া এলাকায় ত্রাসের রাজত্য কায়েম করেছেন এ সাজ্জাদ। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ বা বুড়ির নাতি হিসেবে। হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারী তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...