বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়ায় শত বছরের যোগাযোগ ভোগান্তির অবসান

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় শত বছর আগে (ব্রিটিশ আমলে) নির্মিত ‘কালা চাঁন সিকদার’ সড়ক অবশেষে পাকা হয়েছে। সেই সঙ্গে সড়ককে বিভক্ত করা রেজু খালের ওপর নির্মাণ করা হয়েছে ব্রিজ।

স্থানীয়রা জানান, কাঁচা সড়ক পাকা করায় ও একটি ব্রিজ নির্মাণের ফলে শত বছরের যোগাযোগ ভোগান্তির অবসান হয়েছে উপজেলার রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও ব্রিজ দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চলাচল করছেন। সেই সঙ্গে খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন। এতে যোগাযোগের নতুন যুগের সূচনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জরুরি ভিত্তিতে ইএমসিআরপির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এলজিইডি। ইএমসিআরপির আওতায় কক্সবাজারে আরও ৩৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে ৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি ২৮টি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, উখিয়া বড়ুয়া সম্প্রদায়ের সঙ্গে ঐতিহ্যবাহী রামুর বড়ুয়া সম্প্রদায় ও বৌদ্ধ মন্দিরের সঙ্গে যোগাযোগের জন্য শত বছর আগে ব্রিটিশ সরকার একটি কাচা সড়ক নির্মাণ করে। যা ‘কালা চাঁন সিকদার’ সড়ক নামে পরিচিত।

সড়কটি নির্মাণের পর থেকে উন্নয়ন যেমন হয়নি, তেমনি একটি ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের চলাচলে ভোগান্তি ছিল। দরগাপালং ও টাইপালংয়ের মধ্য দিয়ে বয়ে চলা রেজু খাল পারাপারে বাঁশের সাঁকোই ছিল এতদিনের ভরসা।

শিক্ষার্থীসহ বৃদ্ধরা ঝুঁকি নিয়ে চলাচল করত। প্রায়ই ঘটত ছোটখাটো দুর্ঘটনা। যানবাহন পারাপার করতে না পারায় পায়ে হেটে যাতায়াত করতে হতো। কৃষকদের উৎপাদিত পণ্যসহ মালামাল পরিবহনেও কষ্টের সীমা ছিল না।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা বলেন, ‘এলজিইডি মানুষের যাতায়াতের জন্য যেসব সড়ক, ব্রিজ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করেছে তা এলাকাবাসীর জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

তিনি আরও বলেন, ‘উখিয়ার টাইপালং হয়ে দরগাহ বিল ও দরগাহ পালংয়ের মাঝামাঝি যে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজের সুবিধা শুধু উখিয়া উপজেলার মানুষ নয়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষও পাচ্ছেন। তারা শান্তিপূর্ণভাবে যাতায়াত করতে পারছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের সিনিয়র সহকারী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, ‘বলপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী উখিয়া-টেকনাফের সীমিত সম্পদের ওপর চাপ সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় সরকার বিশ্ব ব্যাংকের অনুদান সহায়তায় ‘ইএমসিআরপি’ প্রকল্প থেকে বিভিন্ন সেবা সুবিধা সহায়ক অবকাঠামো নির্মাণ করেছে।

তিনি আরও বলেন,এ প্রকল্পের মাধ্যমে উখিয়া-টেকনাফ উপজেলার স্থানীয় অধিবাসী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সেবা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তারই আওতায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ‘কালা চাঁন সিকদার’ সড়ক পাকা ও ব্রিজ নির্মাণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...