মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়া হলো না অবিনাশের 

স্টাফ করেসপন্ডেন্ট

বাঁশখালীতে  অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নাম অবিনাশ ধর (৭৫ ) । 

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশাটি  জব্দ করেছে পুলিশ।

নিহত অবিনাশ ধর গুনাগরী এলাকার বাসিন্দা এবং কালীপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের বিপিন চন্দ্র ধরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে সুমন ধর জানান, বাবা তার পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার জন্য বাড়ি থেকে বৈলগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণপাড়া টেক এলাকায় পৌঁছালে বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম নিউজের প্রতিবেদক জানতে চাইলে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরিফ জানান, অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।

তিনি আরো জানায়, অটোরিকশা চালক কাথরিয়া ইউনিয়নের মৃত শামসুল হক এর ছেলে মাহমুদুল হক (৪৫ ) কে আটক করা হয়েছে । চালক এসময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানান তিনি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...