বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ৫

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পিংক সিটি এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে পুলিশ ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) যোগে উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও এক ট্রাক শ্রমিক আহত হয়েছেন।

ট্রাক চালক বাবর বড়ুয়া জানান, আমি ইট নিয়ে একটি মাদ্রাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে গেছে। তিন পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...