রবিবার, ১৪ জুন ২০২৬

ঘুমধুম থেকে সাড়ে তিন হাজার বিদেশী সিগারেটসহ আটক ২, নোহা গাড়ি জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’ধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযানে বিদেশি সিগারেট সহ ২পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়।  যার নং চট্রমেট্রো চ (১১-৮৬২০)।

শনিবার (১৭ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টার ঘুমধুম ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায়  অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা গাড়ি তল্লাশি করে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলা সাতকানিয়া থানা’র দারিয়ার দিঘি এলাকার সাব্বির আহমদ এর ছেলে মো: রফিক (১৮) এবং কক্সবাজার জেলা টেকনাফ থানা’র হোয়াইক্ষ্যং এলাকার ছেনু মিয়ার ছেলে মো: ফয়সাল ১৯।

এ প্রসঙ্গে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেট সহ ২ যুবককে আটক পূর্বক পাচার কাজে ব‌্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব সিগেরেট উদ্ধার করা হয়। আটককৃত রফিক এবং ফয়সাল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...