বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইংলিশরা রীতিমতো নাজেহাল। কোচ গ্যারেথ সাউথগেট ম্যাচের আগে সে কথা স্বীকারও করে নিয়েছিলেন। জানিয়েছিলেন ঘরে থাকা লাখো মানুষের মুখে হাসি ফোটাতে চান।

আজ অন্তত কথা রেখেছেন তিনি, কথা রেখেছে তার দল। দাপুটে পারফর্ম্যান্স দেখিয়েছে মাঠে, সেনেগালকে হারিয়েছে ৩-০ গোলে, তাতেই দলটি টানা দ্বিতীয় বারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের শেষ আটে।

ইংল্যান্ড এমন দাপট নিয়ে পা রাখবে বিশ্বকাপের শেষ আটে, আজ আল বাইত স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অন্তত তেমন বলেনি। থ্রি লায়ন্সরা যখন প্রথম গোলের অপেক্ষায়, তখনই নিজেদের সেরা সুযোগগুলো তৈরি করেছে প্রতিপক্ষ সেনেগাল। বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে নেদারল্যান্ডসকে নাড়িয়ে দেওয়া সেনেগাল এদিনও প্রথম বড় সুযোগটা পেয়েছে।

গোলমুখে ইসমাইলা সার গোলের বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর বুলায়ে দিয়ার দারুণ এক শট কোনোক্রমে ঠেকিয়ে ইংলিশদের রক্ষা করেছেন জর্ডান পিকফোর্ড। সেই সব সুযোগ কাজে লাগাতে না পারার মাসুল সেনেগাল দিয়েছে ম্যাচের ৩৮ মিনিটে।

জুড বেলিংহ্যামের বাড়ানো বল পেয়ে বাঁ পাশ দিয়ে আক্রমণে ওঠেন অধিনায়ক হ্যারি কেইন; করেন ক্রস। বক্সের ভেতর থাকা জর্ডান হেন্ডারসন গোলটা করতে ভুল করেননি মোটেও। সেই গোলেই ম্যাচের লাগামটা হাতছাড়া হয়ে যায় সেনেগালের, ইংল্যান্ড চলে আসে চালকের আসনে।

সেই গোলটা হয়তো সেনেগালের মনোবলটাই ভেঙে দিয়েছিল। তার ছাপ পড়েছে ম্যাচের বাকি অংশে। সেই গোলের পর থেকে যে রীতিমতো ‘একমুখী চলাচল’র দেখাই মিলেছে ম্যাচটিতে! প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেনের স্কয়ার থেকে।

প্রথম গোলের কারিগর বেলিংহ্যাম এই গোলেও রেখেছেন বড় ভূমিকা। মাঝমাঠে গোটা দুই চ্যালেঞ্জ এড়িয়ে বলটা বাড়ান ফোডেনকে। তার স্কয়ার করা বলটাই জালে জড়িয়ে স্কোরলাইনটা ২-০ করে বসেন কেইন।

হারানো মোমেন্টামটা ফেরাতে সেনেগাল কোচ আলিউ সিসে বিরতির পর পরিবর্তন আনেন তিনটি। তবে তাতে লাভ হয়নি। ম্যাচের লাগামটা আর হাত ফসকে বেরিয়ে যেতে দেয়নি ইংল্যান্ড। দূরপাল্লার শটে ইংলিশ অধিনায়ক কেইন দূরপাল্লার শটে বারদুয়েক পরীক্ষা নিয়েছেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির।

দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে সেনেগালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন বুকায়ো সাকা। বাঁ প্রান্ত থেকে ফোডেনের বাড়ানো বল ছয় গজের বক্সে পেয়ে যায় আর্সেনাল ফরোয়ার্ডকে। গোলরক্ষককে চিপ করে বলটা জালে জড়ান সাকা।

স্কোরলাইনটা ৩-০ হওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, এই ম্যাচে আর হারছে না ইংল্যান্ড। হারলে সেটা রীতিমতো অভাবনীয় কিছুই হয়ে যেত, তবে সেটা সেনেগাল করে দেখাতে পারেনি। তাতে সাউথগেটের দল পৌঁছে যায় শেষ আটে।

কোয়ার্টার ফাইনালে হ্যারি কেইনরা খেলবেন ফ্রান্সের বিপক্ষে। কিলিয়ান এমবাপের ফ্রান্সও অনেকটা একই ঢঙে বিদায় করেছে পোল্যান্ডকে। আগামী শনিবার এই আল বাইত স্টেডিয়ামেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর গেল ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড। সেই লড়াইয়ে কেইনরা উতরে গেলে ইংলিশদের মুখের হাসিটা আরও চওড়া হবে বৈকি!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...