বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বৃষ্টির জন্য বান্দরবানে নামাজ আদায়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

তীব্র দাবদাহে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি,এ ছাড়াও অতিমাত্রায় গরমের কারনে বিভিন্ন শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ। তীব্র দাবদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য এস্তেস্কা বা বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) প্রচন্ড খরা এবং অনাবৃষ্টির সময় রহমতের বৃষ্টি চেয়ে মহান আল্লাহ তাআ’লার দরবারে সালাতুল এস্তেস্কা বা বৃষ্টির নামাজ আদায় করতেন।

নবীজি সা. এর এই সুন্নাহ্কে অনুসরণ করে বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকাল ১০ টায় বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদ-গা মাঠে হাজারো মুসল্লীদের অংশগ্রহণে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করা হয়।

নামাজে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।

এসময় নামাজে জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা।এসময় পার্বত্য জেলা বান্দরবান সহ সারাদেশে তীব্র গরমের জন্য আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তওবা করা হয় এবং রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়।

তীব্র গরমের কারনে সারাদেশে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বান্দরবান জেলা আবহাওয়া অফিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮.০ ডিগ্রি সেঃ, আজকের দিনের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে যা এই মাস পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...