সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ট্রেনিং করতে জ্যোতিদের অস্ট্রেলিয়ায় পাঠাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশের মেয়েরা। ঐতিহাসিক এই সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি জ্যোতিরা। তাই নারী ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ মার্চ) দুপুরে গণভবনে গিয়েছিলেন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

এ ছাড়া বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসনও উপস্থিত ছিলেন। এ সময় জ্যোতি-নাহিদাদের অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহিত করেছে। আর হেসে হেসে বলেছে তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব ওখানে গিয়ে ট্রেনিং করবা।

পুরুষ ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে রেকর্ড সাতবার এবং টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রেখেছে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

তবে অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজটা স্মরণীয় করে রাখতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা। ৪ এপ্রিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...