বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাজেকে নিহত ও আহত পরিবারকে বিআরটিএর আর্থিক অনুদান  

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

শংকর চৌধুরী.খাগড়াছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ আর আহতদেরকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান ছাড়ারাও হতাহত পরিবারের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে বিআরটিএ। 

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, এছাড়াও মরদেহ পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, বাঘাইছড়ি প্রশাসনের এ কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থানা থেকে ৫ জনের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। নিহত মোট ৯ জনের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান, বাঘাইছড়ি পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আহির উদ্দিন ও তার ছেলে সামিউলকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকায় রেফার করা হয়েছে। আহত আরো ৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা।

উল্লেখ্য, বুধবার (২৪ এপ্রিল) আনুমানিক ৬টার দিকে সাজেক থানার উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিঘরি এলাকায় শ্রমিকবাহী একটি ড্রাম ট্রাক পাহাড়ি সড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভির খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

পরে স্থানীয় ও পথচারিরা আহতদের উদ্ধার করে একটি ট্রাক ও জিপ গাড়ি করে প্রায় চার ঘন্টার দূরত্বের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেণ এবং আশংকাজনক অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নিহতরা হলেন, কিশোরগঞ্জের আব্দুল মোহত (১৬), বাবু (২০), গাজীপুরের সাগর (১৬) ও অলি উল্লাহ। সাজেক থানায় থাকা নিহত পাঁচজনের পরিচয় জানা যায়নি।

আর আহতরা হলেন, মো. লাল (১৭), মোবারক (৩২), আহির উদ্দিন (৪০), সামিউল (১৯), জাহিদ হাসান (২৪) ও মো. লালন (২৪)।

জানা গেছে, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা বুধবার বিকেলে মালামাল নিয়ে সীমান্ত সড়কের কাজ করতে উদয়পুর যাচ্ছিল। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পরে আর কাজে যেতে পারেনি তারা। ভাগ্যের নির্মম পরিহাসে বাবা-মার বুখ খালি করে নয় জন পারি জমিয়েছে পরোপারে আর বাকিরা যন্ত্রণায় কাতরাছে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...