সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উখিয়ায় খেলার মাঠ থেকে ৫০ রোহিঙ্গা আটক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে ফুটবল খেলার সময় ৫০ রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন সজিব ৫০ রোহিঙ্গাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত রোহিঙ্গারা বালুখালীর বিভিন্ন ক্যাম্পের আশ্রিত বলে জানা গেছে।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলা খেলার মাঠের সামন কিছু স্থানীয় যুবক আমাকে জানান শতাধিক রোহিঙ্গা তাদের খেলার মাঠটি দখলে নিয়ে ফুটবল খেলছে। রোহিঙ্গাদের কারণে তারা খেলতে পারছেন না। পরে মাঠে ঢুকে খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তারা রোহিঙ্গা বলে পরিচয় দেন। বড় পরিসরে খেলার জন্য তারা ক্যাম্প থেকে উখিয়ার একমাত্র খেলার মাঠে খেলতে আসে।

তিনি বলেন, বাংলাদেশি কোনো নাগরিক উখিয়ার মধ্যে চলাফেরা করতে চাইলে ৪-৫টি চেকপোস্ট পার করতে হয়। এরা কীভাবে ক্যাম্প থেকে বের হল সেটি বড় প্রশ্ন? রোহিঙ্গাদের কারণে স্থানীয় খেলোয়াড়রা মাঠে খেলতে পারছেন না।

মো. হাসান নামে স্থানীয় এক কিশোর জানায়, তারা নিয়মিত উখিয়া মাঠে খেলতো। কিন্তু কিছুদিন ধরে রোহিঙ্গারা তাদের খেলতে দিচ্ছে না। রোহিঙ্গারা তাদের হুমকি ও ভয় দেখিয়ে মাঠে ঢুকতে দেয় না।

এদিকে রোহিঙ্গাদের খেলার মাঠ দখলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন সজিব। তিনি রোহিঙ্গাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন সজিব জানান, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বিষয়টি অবগত করলে আমি নিজে ঘটনাস্থলে এসে রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে কীভাবে বের হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ৫০ জন রোহিঙ্গাকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...