সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাউজানে

নিখোঁজের ৪ দিন পর নিজ বাড়ির নালায় মিলল গৃহবধূর লাশ

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে  নিখোঁজের ৪দিন পর নিজ বাড়ির পেছনের সীমানা দেয়ালের পাশের নালায় তিন সন্তানের জননী রোকসানা আকতার (২৮) নামে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে । 

১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ীতে এ ঘটনা ঘটে।রোকসানা একই এলাকার মুহাম্মদ আজমের স্ত্রী।

রাউজান থানা পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

জানা যায়, তাদের ঘরে মাহফুজ (৭), কায়েস (৫), রমজান নামে আট মাস বয়সী ৩টি ছেলে রয়েছে। রোকসানা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮নম্বর ওয়াডের সৌদিয়া প্রজেক্ট এলাকার মোহাম্মদ মফিজের মেয়ে। ৮ বছর আগে তাদের বিয়ে হয়।

নিহতের ননদ ফেরদৌস আকতার জানান, গত রবিবার থেকে নিখোঁজ ছিল ভাবি। আজ বিকালে আমি বাথরুমে যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, তখন আমি আমার মামাকে খবর দিয়েছি। মামা স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।

নিহতের ছোট বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সঠিক বিচার চায় আমি।

স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অক বলেন, বিকাল ৫টার দিকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। বাড়ীর পেছনের টয়লেটের পাশের নালায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশ সেটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

চুয়েট ফাঁড়ির ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...