সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পানি স্বল্পতার কারণে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় হ্রদে সমুদ্রের পানির প্রবেশ ঠেকাতে বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট বন্ধ করে দিয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎ উৎপাদন ১৫৫ মেগাওয়াট থেকে নেমে এসেছে ৪৫ মেগাওয়াটে ।

সোমবার ২৮ নভেম্বর সকালে কাপ্তাই হ্রদে পানি ছিল ৮৯.৯৬ এমএসএল যা স্বাভাবিক সময়ে থাকে ১০৬ এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বৃষ্টি কম হওয়ায় এবং উজানের ঢল কম নামায় বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে ৮৯.৯৬ এমএসএল এ নেমে আসে পানির লেভেল। এতে বিদ্যুৎ কেন্দ্রে চালু থাকা ৪ টি ইউনিটে গত সপ্তাহে ১৫০-১৫৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হলেও ২০ নভেম্বর থেকে তা কমতে থাকে। বর্তমানে চালু থাকা একমাত্র ২ নং ইউনিটের মাধ্যমে ৪৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করছে বিদ্যুৎকেন্দ্রটি।

এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন বলেন, হ্রদে পানি বৃদ্ধি না পাওয়ায় এবং বিদ্যুৎ কেন্দ্রর এতদিন স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করায় হ্রদের পানির লেভেল ৮৯.৯৬ এমএসএল নেমে এসেছে। অন্যবছর গুলোতে এই সময় হ্রদে ১০৬ এমএসএল পানি থাকায় তখন আমরা কেন্দ্রের ৪টি ইউনিট চালু রেখেছিলাম। কিন্তু চলতি বছরে পানির লেভেল ৯০ এমএসএলের নিচে নেমে গেছে। যার কারণে সমুদ্রের পানি হ্রদে প্রবেশ ঠেকাতে এবং মিঠাপানি প্রবাহ স্বাভাবিক রাখতে ২০ নভেম্বর থেকে ৩,৪ ও ৫ নম্বর ইউনিটগুলো পর্যায় ক্রমে বন্ধ রাখা হয়েছে, বর্তমানে চালু থাকা ২ নং হতে ৪৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ২৪০ মেগাওয়ার্ড বিদ্যুৎ উদপাদন ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্রটিতে ৫টি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ক্রটির কারণে আগে থেকেই বন্ধ। বাকি চারটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...