সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঐশ্বরিয়ার মতো দেখতে ৬ নারী

বিনোদন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার রূপের মোহ বহু পুরুষের হৃদয়ে কাঁপন ধরিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যও বেড়ে চলেছে।

আজ (১ নভেম্বর) এই সুন্দরীর জন্মদিন। ১৯৭৩ সালের আজকের দিনেই পৃথিবীতে তার যাত্রা শুরু।

অনেকের ধারণা, একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে। সেই কথার প্রমাণও পাওয়া গেছে! বেশ কয়েক বছর আগেই ঐশ্বরিয়ার মতো দেখতে আরও ছয় নারীর সন্ধান মিলেছে। যারা ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক।

চলুন জেনে নেওয়া যাক তাদের পরিচয়-

স্নেহা উল্লাল: ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে যখন সালমান খানের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়, তখন স্নেহা উল্লালকে বলিউডে নিয়ে আসেন ভাইজান। এই অভিনেত্রী বলিউডে পা রাখার পর অনেকে তার মধ্যে ঐশ্বরিয়ার লুক খুঁজে পান।

‘লাকি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন স্নেহা। যদিও বলিউডে সেভাবে দর্শকদের মন মজাতে পারেননি স্নেহা। পরবর্তীতে দক্ষিণের ‘নেনুন মেকু তেলুসা’ সিনেমায় অভিনয় করেন তিনি। তারপর অনেক দক্ষিণী সিনেমায় অভিনয় করলেও সেভাবে ক্যারিয়ারে উত্থান দেখেননি এই অভিনেত্রী।

মানসী নায়েক: ভারতের মারাঠি অভিনেত্রী মানসী নায়েক। তাকে দেখতে হুবহু ঐশ্বরিয়া বলেই মনে হয়। নেটিজেনরা অন্তত তাই বলছেন। একসময় ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে ওঠা মানসীর বয়স বর্তমানে ৩৫ বছর। মারাঠি তারকা মানসী ‘তিনবাক্য ফজিতি আইকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। যা মন জয় করেছে অসংখ্য দর্শকের।

আশিতা রাঠোর: সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া আশিতা রাঠোরের ছবি দেখে তাকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেন নেটিজেনরা। ভারতের ইন্দোরের মেয়ে আশিতা। তার রূপে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

মাহালাঘা জাবেরি: ইরানি-আমেরিকান লেখিকা মাহালাঘা জাবেরিকেও দেখতে ঐশ্বরিয়ার মতোই মনে হয়। অনেকেই তাকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেন। মার্কিন ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতনামা মাহালাঘা পেশায় একজন মডেল। তার চোখের দীপ্তিতে অনেকেই ঐশ্বরিয়াকে খুঁজে পেয়েছেন। ফলে নেটদুনিয়ায় মাহালাঘার ছবি দারুণ ঝড় তুলেছে।

আমান্না ইমরান: পাকিস্তানের ব্লগার আমান্না ইমরান। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। একটি ছবিতে একেবারে হুবহু ঐশ্বরিয়া রাইয়ের মতো লাগছে তাকে। ইন্টারনেটের বদৌলতে আমান্না ইমরান রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেছেন। ২৭ বছর বয়সী আমান্না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। তিনি টিকটকার হিসেবেও কাজ করেন। ঐশ্বরিয়া অভিনীত ‘দেবদাস’, ‘উমরাও জান’, ‘মহাব্বতে’ সিনেমার দারুণ ভক্ত আমান্না।

আমুজ অমৃতা: ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমা ‘ইরুভর’। এই সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে একটি ফটোশুটে নিজেকে তুলে ধরেন আমুজ অমৃতা। আর এ ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ‘ইরুভর’ সিনেমায় ঐশ্বরিয়া যেভাবে নিজেকে সাজিয়েছিলেন একইভাবে এই ফটোশুটের ছবিতে আমুজকে পাওয়া যায়। এরপর টিকটক আর ইনস্টাগ্রামে সাড়া ফেলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...