সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কলেজ প্রাঙ্গণে সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সৌজন্যে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের সাবেক পরিচালক ও চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর রঞ্জন নাথ। এ সময় কলেজের গভর্নিং বডির সভাপতি ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, সাবেক সহসভাপতি অধ্যক্ষ মু. মুছা সিকদার, সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সহসভাপতি অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।

অনুষ্ঠানে হাটহাজারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাশেদা বেগম, কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, সাবেক সহকারী অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ নুর ও মো. শফিকুর রশিদ এবং প্রয়াত প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ ভুঁইয়ার সহধর্মিণী তাহমিনা আক্তারসহ অনেকে অংশ নেন।

কলেজের গভর্নিং বডির সদস্যদের মধ্যে অ্যাডভোকেট এস এম ফোরকান, মোহাম্মদ ইসমাইল হাক্কানী, দলিল আহমদ, আবদুল করিম ও ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের অবসরপ্রাপ্ত ও সাবেক শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্মৃতিচারণ ও মতবিনিময় পর্বে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষকরা।

বক্তারা কলেজজীবনের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে কলেজের দীর্ঘদিনের শিক্ষার পরিবেশ, ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রীতি সমাবেশে অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, অধ্যক্ষ মু. মুছা সিকদার, অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যাপক মো. শফিকুর রশিদ, তাহমিনা আক্তার, মোহাম্মদ ইসমাইল হাক্কানী ও নাজমা বেগম বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান শিক্ষকদের এই মিলনমেলায় কলেজ প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ। পুরোনো স্মৃতিচারণ, কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...