বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যে পার্বত্য চটগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

মোঃজুয়েল হোসাইন বান্দরবান : সকালে বান্দরবান সদর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।

এই উপলক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে বান্দরবান সদর থানার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান সদর পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও অন্যন্যা সদস্যবৃন্দ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান সদর থানার পুলিশ সদস্য, পরিবহন শ্রমিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরো একটি র‍্যালি বান্দরবান সদর থানার এলাকা হতে শুরু হয়ে বান্দরবান পৌরসভা প্রদক্ষিণ করে আবারোও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

রামগড়( খাগড়াছড়ি) :দিবসটি উপলক্ষে শনিবার সকাল দশটায় খাগড়াছড়ির রামগড় থানার আয়োজনে ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। এসময় বক্তব্য রাখেন,থানা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর।সভা শেষে থানা থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষীণ করে কালিবাড়ি সংলগ্ন পুলিশ বক্সে এসে শেষ হয়।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...