বুধবার, ২৬ আগস্ট ২০২৬

২৬ নভেম্বর জাপার কাউন্সিল ঘিরে দ্বন্দ্ব: চরমে

দেবর ভাবির দ্বন্দ্বে চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা

শিবুকান্তি দাশ,ঢাকা

জাতীয় পাটিতে দেবর ভাবি দ্বন্দ্ব এখন চরমে। রওশন এরশাদ ও এরশাদের ছোট ভাই জি এম কাদেরের ক্ষমতার দ্বন্দ্বে দলের নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। আগামী ২৬ নভেম্বর পাটির কেন্দ্রীয় কাউন্সিল ডাকা নিয়ে পাটির চেয়ারম্যান জিএম কাদের ও পাটির উপদেষ্ঠা রওশন এরশাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। ফলে দলের চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে রওশন পন্থীদেরকে কোণঠাসা করতে জিএম কাদের নেতাদেরকে সাইজ করার কৌশল নিয়েছে। তার বলি হলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

শুক্রবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপা চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রের ২২ (২) উপধারার ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চীফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা এবং গত ৮ অক্টোবর অনুষ্ঠিত জাপার প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, মসিউর রহমান রাঙ্গাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।এর আগে গত ১৪ সেপ্টেম্বর তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

তবে জাপা চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, এ অব্যাহতির অর্থ মসিউর রহমান রাঙ্গাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ায় রাঙ্গার সংসদ সদস্য পদও অনিশ্চিয়তায় পড়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি উক্ত দল থেতে পদত্যাগ করলে অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন না।

জাতীয় পাটির প্রার্থী হিসেবে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত মসিউর রহমান রাঙ্গা দল থেকে পদত্যাগ করেননি। দলের বিরুদ্ধে সংসদে ভোটও দেননি। এর ফলে এমপি পদ হারানোর ঝুঁকি নেই।এ বিষয়ে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রসঙ্গত, জাতীয় পাটির নেতৃত্ব থেকে জিএম কাদেরকে সরাতে গত ৩১ আগস্ট থাইল্যান্ড চিকিৎসাধীন রওশন এরশাদ কাউন্সিল ডাকেন। এর পরদিন রওশনকে সংসদের বিরোধীদলীয় নেতার পদ থেকে সরাতে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে জাপার সংসদীয় দল স্পিকারকে চিঠি দেয়। মসিউর রহমান রাঙ্গাই সেই চিঠি পৌঁছে দিয়েছিলেন। এর দুই সপ্তাহ পর তিনি চিঠির শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দলীয় পদ হারান। পরে সুর নরম করলেও জাপায় ফিরতে না পেরে রওশন এরশাদের সঙ্গে যোগ দেন রাঙ্গা।

এদিকে গত রোববার জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুসারীদের এক আলোচনাসভায় রাঙ্গা জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে জুতাপেটা করে দলীয় কার্যালয় থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘জি এম কাদের আর বিরোধীদলীয় উপনেতার আসনে বসতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘সংসদে বেগম রওশন এরশাদের চেয়ারের পাশে (বিরোধীদলীয় উপনেতার আসন) তিনি (জি এম কাদের) আর বসতে পারবেন না। রওশন এরশাদের পাশের চেয়ারে বসবেন অন্য কেউ। সে ব্যবস্থা করা হয়েছে। জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না।’

রাঙ্গা বলেছেন, ‘আগামী ২৬ নভেম্বর কাউন্সিলের মাধ্যমে জাতীয় পাটির নেতৃত্বের পরিবর্তন হবে। সেখান থেকে বিদায় নেবেন জি এম কাদের। জি এম কাদেরের সঙ্গে তিনজন এমপি ছাড়া আর কেউ নেই। আগামী ২৬ নভেম্বর রওশন এরশাদের ডাকা জাতীয় কাউন্সিলের আগেই এমপিরা কোন দিকে তা স্পষ্ট হয়ে যাবে। তাই এ বিষয় নিয়ে আর সংশয় থাকবেন না। সময়মতো আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বনানী ও কাকরাইল অফিস আমাদের হবে। জি এম কাদেরকে জুতাপেটা করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে।’

জি এম কাদেরকে অবৈধ চেয়ারম্যান আখ্যা দিয়েছেন তাঁর সঙ্গে একই কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হওয়া মসিউর রহমান রাঙ্গা। পরে তাঁকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন জি এম কাদের। রওশন এরশাদকে সমর্থন করে গত মাসে দলের অন্যান্য পদও হারান তিনি।

জি এম কাদের মনোনয়ন বাণিজ্য করেছেন অভিযোগ করে রাঙ্গা বলেছেন, ‘জাতীয় পাটির সাইনবোর্ড ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য করছেন জি এম কাদের। সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে ৫ কোটি করে টাকা নিচ্ছেন। আবার বিএনপির জোটে যাবেন, সে জন্য টাকা নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে থাকবেন, সেখান থেকেও টাকা নিচ্ছেন। দুই নৌকায় পা রেখে রাজনীতি হয় না। জি এম কাদের তাই করছেন। জি এম কাদের আপনার কত টাকা প্রয়োজন? সরকারের মন্ত্রী থাকা অবস্থায় অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। টাকাগুলো কী করছেন?’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘‘জি এম কাদের কখনো রাজনীতিবিদ ছিলেন না। ছিলেন পেট্রোলিয়াম করপোরেশনের একজন কর্মচারী। সেখান থেকে রাজনীতিতে এসেছেন। পেট্রোলিয়াম করপোরেশন থেকে দুর্নীতির দায়ে তার চাকরি চলে যায়। অথচ তিনি নিজেকে ক্লিন ইমেজ হিসেবে দাবি করেন। নামের পেছনে জনবন্ধু লেখেন, তাঁর নির্বাচনী নিজ এলাকায় ‘জনশত্রু’ হিসেবে পরিচিত। এরশাদ সাহেব তাঁকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচবার বহিষ্কার করেছিলেন। সেই ক্ষোভ থেকে এরশাদ সাহেবের চিহ্ন মুছে ফেলতে চাচ্ছেন তিনি।’’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...