সোমবার, ২৭ জুলাই ২০২৬

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সোমবার (২৫ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে রোববার গভীর রাতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপার বলেন, “এখানে যে-ই জড়িত থাকুক না কেন—ইয়াসিন, রোকন বা অন্য কেউ—সবার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

তিনি জানান, জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পাহাড় দখল, চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও অবৈধ বসতি নিয়ন্ত্রণের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক চক্র গড়ে উঠেছিল। সেই নিয়ন্ত্রণ ভেঙে যাওয়ার আশঙ্কায় সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে।

এসপি মাসুদ আলম বলেন, “এখানে বড় ধরনের আর্থিক স্বার্থ জড়িত। কোটি কোটি টাকার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে বলেই তারা হামলার পথ বেছে নিয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার আগে বিভিন্ন সড়কে মাটি ফেলে ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যাতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন। পরে সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে নির্মাণাধীন ক্যাম্পের বিভিন্ন অংশ ভাঙচুরের চেষ্টা চালায়।

জঙ্গল সলিমপুরে বর্তমানে দুটি নিরাপত্তা ক্যাম্প রয়েছে। এর মধ্যে আলীনগর এলাকায় নতুন একটি যৌথ বাহিনীর ক্যাম্প নির্মাণের কাজ চলছিল। হামলাকারীরা মূলত সেই ক্যাম্পটিকেই লক্ষ্যবস্তু করে।

পুলিশ সুপার জানান, হামলার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। জবাবে পুলিশ শর্টগান, চাইনিজ রাইফেল ও গ্যাস গান ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে। পুরো ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১০৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। ফলে সন্ত্রাসীরা ক্যাম্পে প্রবেশ করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি।”

ঘটনার পর চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছাতে হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের চাপের মুখে হামলাকারীরা শেষরাতে পাহাড়ি এলাকায় সরে যায়। এরপর থেকেই পুরো এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

এসপি মাসুদ আলম বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই এলাকায় স্থায়ী শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কোনোভাবেই দেশের ভেতরে আরেকটি ‘রাষ্ট্র’ তৈরি হতে দেওয়া হবে না।”

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...