বুধবার, ১৭ জুন ২০২৬

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।

২৬ মে রাতে ইউনিয়নের মেহের ঘোনার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পনের লক্ষ টাকা।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু থানার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে।
ঈদগাঁও থানা সূত্র জানায়, মহাসড়কে চেকপোস্ট স্থাপন করলে রামু উপজেলার পানিরছড়া বাজারের দিক থেকে ঈদগাঁও গরুর বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপে থাকা দু’ব্যক্তি দ্রুত নেমে ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটির চালককে আটক এবং পিকআপ থেকে গরুগুলো উদ্ধার করে। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি থানা পুলিশের।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...