রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেলের পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আজ শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উপসহকারী পরিচালক।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ জানান, ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...