বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ত্রিমুখী কাণ্ডে জড়ালেন অভিনেত্রী সালওয়া!

বিনোদন ডেস্ক

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া ইতোমধ্যেই নিজের সৌন্দর্য দিয়ে নজর কেড়েছেন সবার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা বীরত্ব।

তবে বেশ কয়েক দিন ধরেই এই নায়িকা তার ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিনয় ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির যেকোনো চাকচিক্যর চেয়ে তার কাছে পারিবারিক বন্ধন এবং মূল্যবোধের মর্যাদা অনেক বেশি।

জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক পেজে তার প্রাণনাশের হুমকির কথা জানিয়েও কিছুক্ষণ পর সেটা মুছে দেন তিনি। সেই সঙ্গে লেখেন, তারা পারিবারিকভাবে সমাধান করেছেন। এমনকি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এই বিষয়ে তিনি বলেন, আমি হুমকি পাচ্ছি সিনেমা মুক্তির আগে থেকেই। আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি যখন সম্পর্ক রাখতে চাইনি, তখনই সে হুমকি দেওয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, সে আমাকে অনেক আগে থেকেই মানসিক নির্যাতন করত। সিনেমা মুক্তির পর তার টর্চার আরও বেড়ে গেল। আমি পা ফেলতে গেলেও সে আমাকে টর্চার করে। এভাবে তো মানুষ বাঁচতে পারে না। তো যখনই আমি বলেছি যে আর সম্পর্ক রাখতে চাই না, তখনই সে এ ধরনের টর্চার শুরু করেছে।

তবে কিছুক্ষণ পরেই সেটা মুছে সালওয়া আরও লেখেন, কিছু বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির কারণে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সবাই আশা করছি ব্যাপারটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের কথা আমার পাবলিকলি বলা ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করেছি। এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইল। ধন্যবাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...