বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন

সীতাকুণ্ডে বেসরকারিভাবে আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়ে,

অশোক দাশ, সীতাকুণ্ড

প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে ভোটারের উপস্থিতি। নারী ভোটার উপস্থিতি লক্ষ করা গেলেও পুরুষ সংখ্যা ছিল কম।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ছয়টি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথমদিকে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করে।

চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জুর সমর্থিত কোন এজেন্ট দেখা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাঁশবাড়িয়া ও বারৈয়ারঢালা ইউনিয়নে কোন এজেন্ট থাকতে রাজি না হওয়ায় কোন এজেন্ট দেওয়া যায়নি। অপরদিকে একটি পৌরসভাসহ ৮ টি ইউনিয়নের ভোটকেন্দ্রেগুলোতে মোটামুটি এজেন্ট ছিল দোয়াত-কলমের বলে তিনি জানান। স্থানীয়রা বলেন, তিনি এজেন্ট দেওয়ার জন্য হয়তো কাউকে পাননি। তবে অন্যান্য এলাকায় এজেন্ট রয়েছে। তিনি উপজেলার ৯২ টি কেন্দ্রে ১১১৮৬ ভোট পান।

এদিকে অপর চেয়ারম্যান প্রার্থী বাশঁবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) লড়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বৈরী আবহাওয়ার কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৪৮৬০৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৯৭৯৫ ।

মাহেদা মিয়াজী কেন্দ্রের প্রিজাইডিং আশরাফুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

নির্বাচনে সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে প্রার্থী দুজন। তারা হলেন- বাশঁবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) ৫৯৭৯৫ ভোট ও জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত কলম)১১১৮৬ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন গোলাম মহিউদ্দীন পুরুষ ভাইস চেয়ারম্যান (উড়োজাহাজ) – ৫৮০২০ ও জালাল আহমেদ পুরুষ ভাইস চেয়ারম্যান (টিউবয়েল)-১১২৩০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শামীমা আক্তার(হাঁস)-৮৮০৯,শাহীনুর আক্তার(পদ্ম ফুল)-৫৪৭৯২,হামিদা আক্তার (ফুটবল)-৫৬৩৭ ভোট পান।

উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭২ হাজার ৩৩ জন এবং মহিলা এক লাখ ৫২ হাজার ২০৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯২টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...