বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের জনপ্রিয় আঞ্চলিক গানের জুটি বসু- লিপি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চট্টগ্রামের আঞ্চলিক গান মানে শ্যাম সুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষের কথা মনে পড়ে যায়। ষাট দশক হতে নব্বই দশক পর্যন্ত এই জুটির গান চট্টগ্রামের গ্রামেগঞ্জে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই সময় কোন ফাংশনে আঞ্চলিক গান ছাড়া গানের আসর জমতো না। শুধু  চট্টগ্রাম নয়, বাংলাদেশের আনাচে কানাচে এমনকি দেশের বাহিরেও চট্টগ্রামের আঞ্চলিক গান মানুষের হৃদয়কে জয় করতে পেরেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার অনেক জনপ্রিয় কন্ঠ শিল্পীরা আঞ্চলিক গানের চর্চাকে ধরে রেখেছেন এবং জনপ্রিয় হয়েছেন।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বসুদেব মল্লিক এবং লিপি দাশ চট্টগ্রামের আঞ্চলিক গান মঞ্চে গেয়ে ইদানীং বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ” শ্যাম – শেফালির সেই বিখ্যাত গান ” আঁর বাইক্কা টিয়া দে”, ” ওরে বাস কনট্রাক্টার, এক্কান সিট হইবনি আঁর” কিংবা কক্সবাজারের জনপ্রিয় কন্ঠ শিল্পী বুলবুল আক্তারের ” ও কালাচান গলার মালা” এম এন আক্তারের ” কইলজ্জার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে” কিংবা সন্দিপনের ‘ নাইয়র নিবা নিবা বলি, গানগুলো গেয়ে কাপ্তাইয়ের বিভিন্ন মঞ্চে দর্শকদের অকুন্ঠ প্রশংসা অর্জন  করেছেন জনপ্রিয় আঞ্চলিক গানের জুটি বসু- লিপি।

গত সোমবার কথা হয় বসুদেব মল্লিক ও লিপি দাশের সাথে এই প্রতিবেদকের। তাঁরা বলেন, আমাদের মাটির গান লোকজ গান এবং অঞ্চল ভিত্তিক গান। তাই আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে জুটি বেঁধে চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান গুলো মঞ্চে করবো। গত ৩ বছর ধরে আমরা কাপ্তাইয়ের বিভিন্ন মঞ্চে এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে গানগুলো পরিবেশন করে আসছি এবং দর্শকের প্রচুর সাড়া পাচ্ছি। শুধু কাপ্তাই নয়, রাঙ্গুনিয়া, রাউজান সহ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা জনপ্রিয় আঞ্চলিক গান গুলো পরিবেশন করেছি। আমরা ভবিষ্যতেও চট্টগ্রামের আঞ্চলিক গান গুলোকে দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরবো।

কাপ্তাই উপজেলা সদর এর বাসিন্দা দিলীপ পাল, আলি আকবর বলেন, উপজেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রোগামে বসু- লিপির কন্ঠে দ্বৈত আঞ্চলিক গান গুলো আমরা শুনেছি। খুব ভালো লেগেছে তাদের পরিবেশনা।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আনিছুর রহমান এবং উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য রওশন শরীফ তানি ও জ্যাকলিন তনচংগ্যা বলেন, আমাদের সহকর্মী শিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশের কন্ঠে দ্বৈত আঞ্চলিক গান গুলো ইদানীং বেশ ভালো লাগছে। তাঁরা ইতিমধ্যে উপজেলায় আলাদা একটা জায়গা করে নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...