সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আমি আর এফডিসিতে পা রাখবো না: অঞ্জনা

বিনোদন ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। আজ ফেসবুকে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন তিনি আর এফডিসিতে যাবেন না।

অঞ্জনা লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব’নির্বাচিত প্রতিটি সদস্যর প্রতি রইলো আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।

আমাকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতিটি শিল্পীর প্রতি রইলো আমার চীর কৃতজ্ঞতা। আমার চলচ্চিত্রের এই বর্ণাঢ্য ক্যারিয়ারে আমি আমার সহ শিল্পী,কলাকুশলী সকলের ভালোবাসায় সারাটি জীবন ধন্য হয়েছি।

বিগত শিল্পী সমিতির নির্বাচন গুলোতে ৩ বার তারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছিলেন যার কৃতজ্ঞতা যানানোর ভাষা আমার যানা নেই।

আমি আমার চলচ্চিত্রের প্রতিটি অসহায় শিল্পীদের সকলের সর্বোচ্চ পাশে থাকার চেস্টা করেছি প্রতিনিয়ত।

আমার প্রানের সংগঠন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার যারা নির্বাচিত হয়েছেন তারা শিল্পীদের সর্বাত্মক কল্যানে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।

আমি ধন্য কারন আমি একজন শিল্পী। আমি সর্বদা শিল্পী সত্বাকে নিজের মধ্য লালন করি। সেই শৈশব থেকে নৃত্যশিল্পী হিসেবে পদচারণ করার পর আস্তে আস্তে চলচ্চিত্রে পদার্পণ করেছি এখানেও পেয়েছি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বহু আন্তর্জাতিক পুরস্কার সহ নাম যস খ্যাতি অর্থবিত্ত প্রাচুর্য সব কিছুর মূলেই আমার এই চলচ্চিত্র।

পেয়েছি বাংলার আপারময় সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ছোঁয়া ভালোবাসা যাদের ভালোবাসায়ই আমি অঞ্জনা হতে পেরেছি।

সকল পাওয়ার মধ্যই হয়তোবা কিছুটা না পাওয়া থাকে?এবার হয়তোবা আমার ললাট লিখনে তাই হয়েছে বিধিবাম তাই হয়তোবা এবার আমার গলায় বিজয়মাল্য উঠেনি। কিছুটা কষ্টতো থেকেই যায় কারন আমিওতো মানুষ।

আমার প্রানের চলচ্চিত্রের আমার খুবই কাছের কিছু মানুষ থেকে এবার নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমি এতোটা ব্যাথীত হয়েছি এই কষ্ট ও যন্ত্রনা সহ্য করাটা আমার জন্য অনেক কঠিন।

তার কারন আমি কখনো কাউকে যেহেতু কষ্ট দেইনি,তাই কেউ অহেতুক আমাকে কোনো ব্যাপারে কষ্ট দিবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনা। এই চলচ্চিত্র শিল্পে খুব সহজে অনেকে যেমন কাছের মানুষ হয়, তদরুপ তারা বেঈমানি করতেও একটু কুণ্ঠা বোধ করেনা।

আমি অনেক চিন্তা ভাবনার পর একটি সিদ্ধান্তে উপনিত হয়েছি সেটি কার কেমন লাগবে সেটা আমার দেখা বা যানার ইচ্ছে নেই,আর আমি জানতেও চাইনা।

আমার প্রানের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যেহেতুু এতোটা আঘাত পেয়েছি তাই আমি অঞ্জনা আর কখনোই এফডিসি তে পা বাড়াবোনা।

এতে কারো কিছু যাবে আসবে না সেটও যানি এটা আমার একান্ত ইচ্ছে ও ব্যাক্তিগত অভিমত। পরিশেষে একটি কথাই বলবো চলচ্চিত্রের স্বর্থে শিল্পীদের কল্যানে সবাই কাজ করুক এটাই আমার প্রার্থনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...