মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

মোহাম্মদ রিয়াদ হোসেন :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়।

করোনার প্রভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কারিগরদের ঘরেও যেন পড়েছিল চৈত্রের খরা। তবে এবারে ভাগ্য যেন ফিরল তাদের। করোনা-পরবর্তী গত বছরের তুলনায় এবারের দুর্গাপূজাতে মৃৎ শিল্পালয়ে বেড়েছে কাজের ব্যস্ততা। এই ব্যস্ততায় বেড়েছে কাজের পরিধি। ব্যস্ততায় ভরা এই সময়কে কারিগররা মনে করছেন দেবী দুর্গার আশীর্বাদ। এবারের পূজাকে সামনে রেখে তাই প্রতিমার মূল্য ও কারিগরদের পারিশ্রমিক বেশি হওয়ায় মৃৎ শিল্পালয়গুলোতে চলছে আনন্দের জোয়ার। পূজাকে সামনে রেখে দিন-রাত চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মহালয়ার মাধ্যমে শুরু হবে পূজার আড়ম্বর। এ নিয়ে মৃৎ শিল্পালয়ে কারিগরদের মাঝে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে মৃৎ শিল্পালয়গুলোতে। দিন-রাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন অসাধারণ নৈপুণ্য সব প্রতিমা। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবী বন্দনা। ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান চলার পর ৫ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন।

সরেজমিন আনোয়ারার মৃৎ শিল্পালয়গুলোতে গিয়ে দেখা যায়, শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাদায় তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক দিন পর শুরু হবে সাজরূপ ও মণ্ডপ তৈরির কাজ। আপন রূপে দেখা দেওয়ার অপেক্ষায় রয়েছেন দেবী দুর্গা।

আনোয়ারায় সবচেয়ে বড় মৃৎ শিল্পালয় হচ্ছে জয়কালী শিল্পালয়। এখানকার প্রধান মৃৎশিল্পী রাকেশ রায় চট্টগ্রাম নিউজকে জানান, বছরজুড়ে তেমন একটা ব্যস্ততা না থাকলেও দুর্গাপূজাকে সামনে রেখে মাসখানেক আগে থেকে বেড়েছে ব্যস্ততা। সর্বশেষ এই সপ্তাহের শেষের দিকে প্রতিমার রংতুলির কাজ শুরু হবে। দুয়েক দিনের মধ্যে পূর্ণরূপ প্রতিমার কাজ শেষ হবে। এবার তিনি ৪ জন শ্রমিক নিয়ে ১২টি বড় প্রতিমা (দুর্গা) ও ৪০টি ছোট প্রতিমা তৈরি করেছেন। সব মিলিয়ে এবারের ৫৩টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। একেকটি বড় প্রতিমা ৪০-৪৫ হাজার টাকার মতো দাম পড়বে বলেও জানান তিনি। গতবারের চেয়ে এবার পূজার মণ্ডপ বেড়েছে। সব মিলিয়ে তিনি এবার দেড় লাখ টাকা ব্যয় করেছেন। আশা করছেন আয় হবে প্রায় তিন থেকে সাড়ে চার লাখ টাকা।

এবারের দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন চট্টগ্রাম নিউজকে জানান, এবার উপজেলার ১১টি ইউনিয়নের ১২০টি মণ্ডপে সার্বজনীন পূজা এবং ১৩৫ মণ্ডপে ঘটপূজা উদযাপন হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এর মধ্যে প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে বৈঠক হয়েছে। আশা করি সবার সহযোগিতায় পূজা শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...