মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে ১ লাখ ২৬ হাজার ইয়াবাসহ আটক ৪

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা কারবারে জড়িত সন্দেহে ৩ রোহিঙ্গাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

কক্সবাজার র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় নুরুল হাকিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি দল বুধবার বিকেলে উক্ত এলাকায় পৌঁছালে তিন রোহিঙ্গাকে আটক করে এবং তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটক কারবারিরা হলো মোহাম্মদ সেলিম, সৈয়দ করিম ও মাহমুদুল হক। তারা তিনজনই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, তারা একে অপরের পূর্ব পরিচিত এবং পরস্পর যোগসাজশে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল।

সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন আরও জানান, কক্সবাজার র‍্যাবের টেকনাফ ক্যাম্পের একটি টিম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভিপাড়া রাস্তার মাথায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে শাহ আলম নামে এক ইয়াবা কারবারিকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...