মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায়

কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পিতার বিরুদ্ধে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় নিজ ঔরসজাত কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের । অভিযুক্ত পিতা সিরাজুল ইসলাম পলাতক রয়েছে।

মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে উখিয়া থানায় এ অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মা ও বাবার সাথে একই বিছানায় ঐ ছোট্ট মেয়েটিও ঘুমাতো।গত ১ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টার দিকে এ নির্মম ধর্ষণের ঘটনাটি ঘটেছে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল গ্রামে। পিতা কতৃক ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকার লোকজনের মধ্যে চরম ঘৃণার জন্ম দিয়েছে। বিষয়টি জানার পর মা মেয়ের ভবিষ্যৎ ও তাদের দাম্পত্য জীবনের দিকে চেয়ে চেপে রাখতে চেয়েছিলেন।কিন্তু দিন দিন বিনা চিকিৎসায় মেয়ের অবস্থার অবনতি ঘটতে থাকে। অন্যদিকে ঘটনার পর থেকে পাষণ্ড পিতা সিরাজুল ইসলাম তার স্ত্রী ও অসুস্থ মেয়ের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। উপায়ান্তর না দেখে অবশেষে অসহায় মা বাধ্য হয়ে স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে। প্রাথমিক তদন্ত ও ডাক্তারী পরীক্ষা শেষে উখিয়া থানায় মামলা দায়েরের কথা জানা গেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাটি খুবই মর্মান্তিক ও ন্যাক্কারজনক বলে জানান। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আটক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...