মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সব টিভি থেকে ৭২ ঘন্টার মধ্যে লাইফবয় সাবানের বিজ্ঞাপন সরাতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

লাইফবয় সাবানের ‌‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে ইউনিলিভারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বুধবার ১৪ সেপ্টেম্বর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে অ্যাডভোকেট এসকে ইউসুফ রহমান এ নোটিশ পাঠান।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনজীবী বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সেই নোটিশে বলা হয়, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এর পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেখানে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবে। যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর।এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে ডা. নওশিন শারমিন পূরবী বলেন, আমি মনে করি এই বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একজন চিকিৎসক ও সচেতন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা এবং দাবি করছি ইউনিলিভার এই বিজ্ঞাপন প্রত্যাহার করে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করে তাদের মেধা যোগ্যতাকে অবমূল্যায়ন করে মেডিকেল ট্যুরিজমের এর মাধ্যমে অন্যান্য দেশকে লাভবান করার ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যান্য দেশে লাইফবয় এর বিজ্ঞাপনে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ উল্লেখ করে কোনো মেসেজ দেওয়া হয় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...