মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে ৬ করাত কলকে ৪৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলীতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি করাতকল মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৭ আগষ্ট) দুপুর ১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

জানা গেছে, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল মালিকরা দীর্ঘদিন ধরে কাঠ চিরাইয়ের কাজ করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে আইনের আওতাভূক্ত আনেন ৬ করাত কল প্রতিষ্ঠানকে।

এসময় খাজা টিম্বার এন্ড স মিলকে ১০ হাজার, মেসার্স শফি টিম্বার এন্ড স মিলকে ১০ হাজার, মোহছেন আউলিয়া টিম্বার এন্ড স মিলকে ৩ হাজার, কর্ণফুলী টিম্বার এন্ড স মিলকে ৩ হাজার, ওমর মক্কী টিম্বার এন্ড স মিলকে ৮ হাজার ও মোঃ বদি আলম টিম্বার এন্ড স মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ১২ ধারায় লাইসেন্স ব্যতীত করাত কল স্থাপন করে পরিচালনা, মেয়াদ শেষ হওয়ার পূর্বে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া, ক্রয়-বিক্রয় যাবতীয় কাঠের হিসাব সংরক্ষণ না করার কারণে ৬টি করাত কলকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার এসআই মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল, ভূমি অফিসের নাজির দেবাশীষ রুদ্র ও পুলিশ সদস্যগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...