মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গমাতার জন্মদিনে সুবিধা বঞ্চিত মায়েদের পাশে কক্সবাজারের তানিম

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলার সংগঠক সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়। পাশাপাশি একই সমেয় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে মোরশেদ হোসাইন তানিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি যিনি অনুপ্রেরণা, সাহস যুগিয়েছেন, সংকটে পাশে থেকে সারা জীবন যিনি সহযোগিতা করেছিলেন এবং পশ্চিম পাকিস্তানিদের মিথ্যা মামলায় বঙ্গবন্ধু জীবনের বেশীর ভাগ সময় কারাগারে যাপন করেছেন। এসময় সন্তানদেরকে বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি, বাড়ীর বাজারের টাকা জমিয়ে জাতির পিতাকে রাজনীতি করতে সহায়তা করেছেন, সে মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আজকের এই দিনে উনার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁহার আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইয়াকুব আলী ইমন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা এ আর মোবারক হোছেন, হেদায়েত উল্লাহ বাবুল, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম, সোহেল রানা, সাবেক ছাত্রনেতা আয়ুব উল ইসলাম রনি, শেখ রাসেল এর নেত্রী বাধন সরকার, মুনতাসীর ওয়ালিদ, তাহসিন হাসান, মিনহাজুল ইসলাম সোহাগ, তৌহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির শুরুতে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সুফিয়া মসজিদের সহকারি পেশ ঈমাম হাফেজ জাহেদ হোসাইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...