রবিবার, ১০ মে ২০২৬

কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে কাউছার (৪১) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ১১ টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ‘হোটেল দ্যা আলম’ নামক গেস্ট হাউজের ৪০৬ নম্বর কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

কাউছার আলম জয়পুর হাট সদরের হানাইল মাদ্রাসা এলাকার দিঘী পাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে।

হোটেল দ্যা আলম কর্তৃপক্ষের দাবী, কক্সবাজার বেড়াতে আসলে প্রায় সময় তাদের হোটেলে থাকত কাউছার। মঙ্গলবারও কক্সবাজার আসেন। দুপুরে হোটেলের ৪০৬ নম্বর কক্ষে ওঠেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানান, লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। এতে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য মেরীনা দায়ী থাকল।’ চিরকুট মতে, অভিযুক্ত মেরীনা খাতুন নওগা ধামুইর হাট শাহাপুরের মমতাজ উদ্দীনের মেয়ে। কিন্তু ১৫ পৃষ্ঠার চিরকুটে মৃত্যুর জন্য হোটেল কর্তৃপক্ষসহ কাউকে হয়রানি না করতেও লিখে গেছেন ওই পর্যটক। তার ব্যবহারের মোবাইলে দুইটি মেমোরিতে সংরক্ষিত ছবি ও কলরেকর্ড দেখে আইনানুগ ব্যবস্থা নিতে এবং গ্রামের বাড়ি জয়পুর হাটে লাশটি পাঠাতে অনুরোধ করেন মো: কাউছার আলম।

অতিরিক্ত পুলিশ সুপার আরোও জানান, বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...