মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সবার প্রিয় সাইফুল

সড়কে সাইফুলের মৃত্যু, স্বজনের বুকফাটা কান্না

মো. মহিউদ্দিন

মাত্র সাত মাস চারদিন আগে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া বাদশা মিয়ার মেয়ে রুমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুবক সাইফুল ইসলাম (২৭)। ৪ মাসের অন্তসন্তা স্ত্রী রুমা আক্তার।

কে জানত সাইফুল ইসলামের রোববারেই শেষদিন? সহকর্মীদের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ আড্ডা? কে জানত তার সহধর্মিণীদের মুখ আর দেখবে না?

বলছিলাম রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠানে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বাস থেকে নামতেই অন্য আরেকটি বাস (চট্টমেট্টো – জ ০৫-০২৭১) যুবক সাইফুল ইসলামকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। সেখান থেকে আহত সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাইফুল ইসলাম (২৭) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল গ্রামের জাকির হোসেনের পুত্র।

তবে সে দীর্ঘদিন ধরে বড়উঠান ইউনিয়নের খতিবপাড়া এলাকায় নানার বাড়িতে পরিবার নিয়ে বসাবাস করে। পাশাপাশি সাইফুল আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড ইয়াং ওয়ানে সুপারভাইজার হিসেবে কর্মরর্ত।

সাইফুল ইসলামের সহকর্মী আবু বক্কর ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতেছি, কোনোদিন কারো সাথে দু কথা হয়নি, সে মাত্র কয়েকমাস আগে বিয়ে করেছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সাইফুল আমাদের মাঝে আর নেই।

আরেক সহকর্মী মো. হেলাল হোসেন ইমন জানান, সাইফুলের এমন মৃত্যু সত্যি কাম্য নয়।সবার প্রিয় সাইফুলকে হারিয়ে আমরা মর্মাহত।

কোরিয়ান ইপিজেড ইয়াংওয়ানের স্কীন প্রিন্টিং সেকশনের ডেপুটি- চীফ মো. হাসান জানান, সাইফুল এমন একটি ছেলে যার তুলনা কারো সাথে হয়না, সে প্রতিদিন আমার পাশে বসে কাজ করত। তার সুবিধা অসুবিধা সবকিছু আমাদের শেয়ার করত। তার চিন্তাভাবনা ছিল পরিবার নিয়ে। মা- বাবা ভাই/বোনকে নিয়ে এমন পরিবারের দায়িত্ববান ছেলেকে হারিয়ে আমরা খুবই মর্মাহত।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানার এসআই রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সাইফুল খতিবপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোমবার সকাল ১০টায় বড়উঠান ইউনিয়নের খতিব পাড়া গ্রামের আবদুস সাত্তার খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা নামাজে সহকর্মী, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নিয়েছেন।

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...