শনিবার, ১৬ মে ২০২৬

কাপ্তাইয়ে ভোক্তা-অধিকারের অভিযান: ৪ হাজার টাকা জরিমানা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট ও বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার(২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও কাপ্তাই থানা পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং রান্না করা খাবারের সাথে কাঁচা খাবার রাখার অপরাধে শিলছড়ি এলাকার দুইটি রেস্টুরেন্ট এবং বড়ইছড়ি বাজার একটি প্রতিষ্ঠান জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, অভিযানে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে কাপ্তাইয়ের ২টি রেস্টুরেন্ট ও একটি দোকানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। শেষে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...