রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) উপজেলার দক্ষিণ জ্যৈষ্টপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে প্রতিবছরের ন্যায় বিহার পরিচালনা কমিটি ও দায়ক/দায়িকাদের উদ্যেগে আয়োজিত ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ উপলক্ষে সকালে মহতি সংঘদানানুষ্ঠান ভদন্ত বিপস্সী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সাধারণ সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন শাকপুরা শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া।

বেলা ২টায় দ্বিতীয় পর্বের ধর্মসভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন অধ্যাপক ড: উপানন্দ মহাথের। ধর্মদেশক ছিলেন শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাস্থবির, মূখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ ব্যক্তিত্ব ভদন্ত শ্রদ্ধানন্দ মহাথের।

সংবর্ধিত অতিথি ছিলেন-ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া, গণপূর্ত বিভাগ চট্টগ্রাম-২ এর উপ সহকারী প্রকৌশলী প্রণব বড়ুয়া, আমেরিকান প্রেসিডেন্ট লাইন্স (বাংলাদেশ) লিমিটেড এর পরিচালক সঞ্চয়ন বড়ুয়া।

বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখার সাধারন সম্পাদক রূপাল বড়ুয়া। প্রকৌশলী জয়সেন বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।

তাপস বড়ুয়ার সঞ্চালনায় স্বধর্ম দেশনা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞারশ্মি ভিক্ষু,ভদন্ত জ্ঞানমিত্র থেরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া,ও জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...