মঙ্গলবার, ৯ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা ও লামা উপজেলার শিক্ষকদের মধ্যকার এ প্রীতি ম্যাচে ১ রানের রোমাঞ্চকর জয় পায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্রিকেট দল। দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
খেলায় টসে জিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের অধিনায়ক হাবিবুর রহমান মানিক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৭৩ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লামা উপজেলা ক্রিকেট দল নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে মাত্র ১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুবায়েদ নাহিদ নুর এবং ছাত্রনেতা আলী মোহাম্মদ মিনহাজ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আশরাফ মাহমুদ বলেন, “শিক্ষকদের এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মধ্যেও শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।”

বিশেষ অতিথি মো. রুবায়েদ নাহিদ নুর বলেন, “শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষেই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এ ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে আন্তঃউপজেলা সম্পর্ক আরও দৃঢ় করবে।”

ছাত্রনেতা আলী মোহাম্মদ মিনহাজ বলেন, “শিক্ষকদের মাঠের এই প্রাণবন্ত অংশগ্রহণ তরুণ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। খেলাধুলা সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে ভিড় করেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক...

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুর্ধ্ব...

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া...

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

আরও পড়ুন

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। এ পর্বে অংশগ্রহণ করছে...

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া সার্ভিস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...