মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে জমির বিরোধে ছয় ভাইয়ের মধ্যে মারামারি॥ পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে পিতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছয় ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এতে দুই মামলায় সৎ ভাইয়ের ৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে দু’পক্ষের দুইজন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দু’টি দায়ের করেছেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত (২০জ জুলাই) দুপুরের দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় সোনা মিয়া হাজীর বাড়িতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, ভাঙচুর ও মারামারি হয়। এতে অন্তত পাঁচ জন আহত হন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে এজাহারে জানায়।

এ ঘটনায় হারুনুর রশীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন— আসামিরা হলেন – মো. আলমগীর কবির (৪০), আনিছুর রহমান (৩০), রবিউল হাসান (৩১)। অন্যদিকে ইকবাল আল ফারুক বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। এতে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন— আসামিরা হলেন – মো. ইব্রাহিম ফারুক (৫৫), মো. হারুনুর রশীদ (৫০) মো. হাসান মুরাদ (৪৫) এবং সাখাওয়াত রহমান (২৩)। যার থানা মামলা নং-৩৫/৪২০ ও ৩৬/৪২১। সর্বশেষ আসামি ছাড়া বাকি ছয় জনেই শিকলবাহা মাষ্টারহাট এলাকার হাজী আবদুর রহমানের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারিতে জড়িত দুইপক্ষই আলাদাভাবে থানায় মামলা করেছেন। মামলা তদন্তে আইও নিয়োগ করা হয়েছে। অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...