শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তার ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মনিরুল হাসান।

তাদেরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে ঝুলে থাকা তিনটি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে আজ।

বহিষ্কৃতরা হলেন- আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ এবং আর এইচ রাজু।

তারা বিশ্ববিদ্যালয়ে শাটল ভিত্তিক সংগঠন সিএফসির কর্মী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যৌন নিপীড়ন সেলে ঝুলে থাকা তিনটি অভিযোগের সুরাহা হলো। যৌন নিপীড়নের ঘটনায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি আরও দুটি অভিযোগেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্ট সায়েন্সের অধ্যাপক এটিএম রফিকুল হকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তাকে লিখিতভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে একাডেমিক কাজের ক্ষেত্রে শিক্ষক সুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক থাকার জন্য বলা হয়েছে তাকে। পাশাপাশি পরবর্তীতে এমন কাজ করলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবে বলে সতর্ক করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের একজন ছাত্রীকে রসায়ন বিভাগের ছাত্রের হেনস্তার অভিযোগে অভিযুক্ত ছাত্রকে সতর্ক করা হয়েছে।

ভবিষ্যতে এমন কাজ আবারও করলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি ৭ দিনের মধ্যে তাকে এমন কাজ আর করবে না শর্তে মুচলেকা প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তা করে ভিডিও ধারণের ঘটনায় ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু নামে দুই ছাত্রলীগ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির বিশেষ সভায় তাদের বহিষ্কার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

আরও পড়ুন

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...