শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক :

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে উইন্ডিজ। ১৯৪ রানের টার্গেটে নেমে ৬ উইকেটে ১৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে লড়ে যান সাকিব আল হাসান। তুলে নেন ক্যারিয়ারের দশম অর্ধশতক। তবে শেষ পর্যন্ত এড়াতে পারেননি দলের হার। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ডমিনিকায় রৌদ্রজ্জ্বল দিনে তাসকিনের উদ্বোধনী ওভারেই ঝড় তোলেন কাইল মায়ার্স। ওঠে ১৩ রান। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসাটা মোটেও সুখকর হয়নি তাসকিনের। অফস্পিনার মাহদী হাসানের বলেই থামে মায়ার্স ঝড়।

রানের খাতা খোলার আগেই সাকিবের বলে মাহমুদুল্লাহ’র হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সামরাহ ব্রুকস।

এরপরে তৃতীয় উইকেটে ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরাণের মহাকাব্যিক জুটি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে টাইগার বোলারদের শাসন করেন এই দুই ব্যাটার। ১৩তম ওভারে মোসাদ্দেক সৈকতকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এলবিডাব্লিউর ফাঁদে নিকোলাস পুরাণকে আউট করে ভাঙেন ৭৪ রানের পার্টনারশিপ।

এরপরে কেবল রোভম্যান পাওয়েল শো। দুই চার ও ৬ ছক্কায় ২৮ বলে খেলেন ৬১ রানের মহাকাব্যিক ইনিংস। আর ব্র্যান্ডন কিং’র ব্যাট থেকে আসে ৫৭ রান। শেষ ৫ ওভারে স্বাগতিকদের ৭৪ রান উপহার দেয় বাংলাদেশ। ৪০ রানে ২ উইকেট নিয়ে টাইগারদের সেরা বোলার শরীফুল। তবে মেইডন-উইকেট পাওয়া মোসাদ্দেককে দিয়ে কেন বল করাননি অধিনায়ক সেটাই প্রশ্ন হয়ে থাকলো গোটা ম্যাচে।

১৯৪ রানের লক্ষ্যে ম্যাকয়ের টানা ২ বলে লিটন-বিজয়ের বিদায়ের সাথে সাথে ম্যাচের গতিপথও যেন নিশ্চিত হয়ে যায়। টানা ব্যর্থতার বৃত্তে থাকা মাহমুদউল্লাহ আরও একবার পথহারা।

ব্যাট হাতে একা লড়ে যান সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তুলে নেন ১০ম অর্ধশতক। ৬৮ রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গ না পাওয়ায় এড়াতে পারেননি দলের হার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...